Tepantor

আখাউড়ায় অটোচালকের রক্ষাক্ত লাশ উদ্ধার

24 February, 2022 : 2:56 pm

আশরাফুল মামুন: আখাউড়ায় মোঃ নাজিরুল হোসেম (৩৭) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে অত্র থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গেল গভীর রাত ১ টার সময় অত্র পৌর শহরের মসজিদপাড়া বাইপাস এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করাে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এসময় মরদেহের পাশে থেকে একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

নিহত নাজিরুল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের মৃত আবু ছালেকের পুত্র। তিনি আখাউড়া পৌরশহরের দূর্গাপুর পশ্চিম পাড়া টিটু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে অটোরিক্সা চালাতেন। তবে প্রত্যাক্ষদর্শীরা ধারনা করছেন কোন দূর্বৃত্ত নাজির হোসেন কে রিকশা ছিনতাইয়ের উদেশ্য তার পায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে গেছে। কারণ তার শরীরেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের স্ত্রী মাহমুদা বেগম বলেন, সন্ধ্যায় অটো নিয়ে বের হয়ে। রাতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করি। পরে খবর পেয়ে আখাউড়া থানায় এসে লাশ শনাক্ত করি।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যু কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা ধারনা করছি নাজির কোনভাবে আঘাত প্রাপ্ত হয়ে আশেপাশের কারো সহযোগিতা না পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে, অটোরিকশা ছিনতাই বা অন্য কোন উদ্দেশ্য এই ঘটনা ঘটছে কি না লাশের ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে এবং পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

এএম

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array