Tepantor

আখাউড়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ ৩ ডাকাত গ্রেফতার

27 February, 2022 : 1:09 pm

আশরাফুল মামুন; আখাউড়ায় দেশিয় অস্ত্র সহ ৩ ডাকাত কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারী) গভীর রাত ১ টা ৩৫ মিনিটের সময় অত্র উপজেলার মোগড়া ইউপির গঙ্গাসাগর দীঘির উত্তর পাড় পরিত্যাক্ত বীর বিক্রম বাহাদূর নবাবের পরিত্যক্ত কাচারী বিল্ডিং হইতে তাদের গ্রেফতার করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় কিছু দুষ্কৃতকারী পরিত্যাক্ত কাচারী বিল্ডিং এলাকায় ডাকাতির প্রস্ততিতে নিয়েছে। তখন পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে। গতকালই আসামীদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মোগড়া ইউনিয়ন নয়াদিল গ্রামের রমজান মিয়ার ছেলে মোঃ সাজু মিয়া (২৫), একই ইউপির গাং ভাঙ্গা গ্রামের মৃত মোঃ হারুন মিয়া প্রকাশ হারুন মিয়ার পুত্র মোঃ ইয়াছিন মিয়া (২৮), মোগড়া দক্ষিণ পাড়ার মৃত মোঃ চান মিয়ার পুত্র মোঃ সৈকত মিয়া (২৪),
এসময় ডাকাতদের হেফাজত হইতে রাম দা, ছুড়ি, চাকু এবং তালা ভাঙ্গার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

ডাকাত আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array