আশরাফুল মামুন; আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ রবিবার (২০ মার্চ ) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের উত্তর নোয়ামুড়া এলাকা থেকে তাদের আটক করে আখাউড়া থানা পুলিশ। আটকৃতরা হলেন পূর্বাঞ্চল সীমান্তের মনিয়ন্দ নোয়ামুড়া গ্রামের বাসিন্দা সুমন (২৬) ও হৃদয় (২২)। এরমধ্যে সুমন তালিকাভুক্ত মাদক কারবারি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, ভারত থেকে একটি ইয়াবার চালান ওই সীমান্তপথে বাংলাদেশে আসছে। এমন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ হাজার ৩৭৮ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics