Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

24 March, 2022 : 7:10 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া একতা পরিবার নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ২০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ)সকাল ১১টায় জেলা শহরস্থ সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলার বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ২০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার গুলো বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মনিরুল ইসলামের সভাপতিত্বে ও বিল্লাল ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া একতা পরিবারের প্রধান উপদেষ্টা এম এ এইচ মাহবুব আলম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা মন্ডলি এডভোকেট হেলাল উদ্দিন,মোঃ গাজী জামাল,সেলিম মিয়া,ফারুক মিয়া,গিয়াস উদ্দিন,সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল ভূঁইয়া, দপ্তর সম্পাদক ছগির হোসেন,সমাজ কল্যাণ সম্পাদক হারিজ মিয়া,অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি নুরুল্লা আল মনছুর,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া সহ অন্যান্য সদস্য বৃন্দ। এ সময় প্রবাস থেকে মুঠোফোনে যুক্ত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া একতা পরিবারের সভাপতি রাসেল খান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে এম এ এইচ মাহবুব আলম বলেন,সমাজের অসহায়দের পাশে দাঁড়ানো নেহায়েত উত্তম কাজ।টাকা থাকলেই অসহায়দের পাশে দাঁড়ানো যায় না।এর জন্য বড় মনের অধিকারী হতে হয়।এই একতা পরিবার যে মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, তা প্রশংসার দাবীদার।আমি সংগঠনের সর্বাঙ্গীক মঙ্গল কামনা করছি। বার্তা প্রেরক আবুল হাসনাত অপু ব্রাহ্মণবাড়িয়া।

 

এএইচএ/এসকে

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array