Tepantor

আখাউড়ায় ঈদের নামাজ পড়ে কবর যিয়ারতের সময় বজ্রপাতে যুবক নিহত

3 May, 2022 : 12:59 pm
  • আশরাফুল মামুন;আখাউড়ায় পৌরসভায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করে পিতার কবর যিয়ারত করার সময় মোঃ রনি মিয়া(২৪) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত রনি অত্র পৌরসভার ১নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর পুত্র। রনি মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে ঈদের নামাজ পড়ে পিতার কবর যিয়ারত করতে কবরস্থানে যান রনি মিয়া। সেখানে বজ্রপাতে গুরুতর আহত হন রনি মিয়া। এলাকাবাসীরা দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, কবর যিয়ারতের সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে বলে শুনছি এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array