তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলার রায়ে ৩ ভাইকে মৃত্যুদন্ড ও পিতার যাবজ্জীবন দিয়েছেন আদালত।সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নিহত শরীফের প্রতিবেশী জাকির খাঁ, মাহবুব খাঁ ও গাজী খাঁ। তবে তারা পলাতক আছেন। তবে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আমানত খাঁ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আখাউড়ার চাঁনপুর গ্রামের শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় এই রায় দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম ৫ জনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মামলার ৫ আসামি জাকির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ, আমানত খাঁ ও আমির খাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এদের মধ্যে আমির খাঁ মারা গেছেন।
মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহমেদ তুরান।
‘তবে রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কথা’ উল্লেখ করে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামী পক্ষের আইনজীবী শাহপরান চৌধুরী।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics