Tepantor

আখাউড়ায় প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

7 December, 2022 : 3:10 pm

আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর রায় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। এর আগে পৌরসভার রাধানগর (সাহা পাড়া) এলাকায় রাত দুইটার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত অন্তর রায় ওই এলাকার পল্টু রায়ের ছেলে। অন্তর রায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

এদিকে গলায় ফাঁস দেওয়ার আগে রাত ২টার দিকে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অন্তর রায় লিখেন, জীবনটা আনেক সুন্দর ভাবে গুছাইতে চাইছিলাম কিন্তু মনের মানুষকে না পাওয়া, আপন মানুষ গুলোর ভুল বুঝা, চাপ লাগা, নিজের সম্মানে দাগ লাগা সব কিছু মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না। মা -বাবা, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, ভাই-বোন, আত্মীয়-স্বজন, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন । এই পৃথিবী আমাকে বাঁচতে দিল না।
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
IIIIIII আলবিদা৷৷৷৷৷৷৷।,

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসাদুজ্জামান বলেন, প্রেম সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array