আশরাফুল মামুন:আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে ৫১ টি ট্রেনের টিকিট সহ ৩ জন টিকিট কালোবাজারি কে আটক করে তাদের মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারী) সকালে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পরে সন্ধ্যার সময় আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার নেতৃত্ব মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেক কালোবাজারি কে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় পূর্বক তাদের ছেড়ে দেওয়া হয়।
আটক ৩ কালোবাজারি হলেন, মোগড়া ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের মৃত নূরুল ইসলামের পুত্র মো. হিরন মিয়া(৩৯)। অত্র পৌরসভার বড়বাজার এলাকার সাধু মিয়ার পুত্র মো. মজিবর রহমান(৪৫)। পৌরসভার তারাগন গ্রামের ববুল কালাম মিয়ার পুত্র মো. জসীম উদ্দিন(৩৫),
উল্লেখ, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এলাকায় জিআরপি ও আরএনবি’র সামনে প্রকাশ্যেই চলে বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারি। যাত্রী সাধারণের সরাসরি অভিযোগের পরেও রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কোন ব্যাবস্থা নেয় না।
এবিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics