Tepantor

ঝগড়া থামাতে যাওয়ায় অতর্কিত হামলা, ২ কিশোর আহত

5 June, 2023 : 1:45 am

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় ঝগড়া থামাতে গিয়ে একটি পক্ষের দ্বারা ২ কিশোরকে পিটিয়ে মারাত্নক আহত করা হয়েছে। রোববার সন্ধ্যা পৌনে ৮টায় পীরবাড়ি বাজারে এই ঘটনা ঘটে। আহত দুই কিশোর হলো, শাকিল (১৯), তিনি পশ্চিম মেড্ডার মিন্দালি পাড়ার হারুন মিয়ার ছেলে ও একই এলাকার ফিরু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)। এবিষয়ে আহতদের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পীরবাড়ি বাজারে ঘটনাটির প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন এই প্রতিবেদককে জানিয়েছেন, পীরবাড়ির মাইজ হাটির কয়েকজন ছেলে পার্শবর্তী শরীফপুরের এক ছেলেকে পিটাচ্ছিলো। তখন মিন্দালি পাড়ার হারুন মিয়ার ছেলে শাকিল ও ফিরু মিয়ার ছেলে সানাউল্লাহ মারধোর থামাতে গেলে মাইজ হাটির ছেলেরা বেধরক পিটিয়েছে।

পিটুনিতে আহত শাকিলের মাথায় ১৫টি সেলাই ও সানাউল্লাহ’র মাথায় ১০ টি সেলাই লাগে।

পীরবাড়ির মাইজ হাটি এলাকার মলাই মিয়ার ছেলে কালু মিয়া, আলী মিয়ার ছেলে মইন মিয়া, রহমত মিয়ার ছেলে খায়ের মিয়া, রহমত মিয়ার ছেলে রবিন, মলাই মিয়ার ছেলে রাকিব, আলী মিয়ার ছেলে হুমায়ুন, হেবজু মিয়ার ছেলে কালু মিয়া ও সুজন মিয়া নামে ওই এলাকার এক বাসিন্দা এই অতর্কিত হামলাটি করে। এঘটনায় মিন্দালি পাড়ার সানাউল্লাহ’র পিতা ফিরু মিয়া বাদি হয়ে এজাহার জমা দিয়েছেন।

এবিষয়ে এজাহার পাওয়ার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম। তিনি জানিয়েছেন, তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array