Tepantor

জেলা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ,মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

12 June, 2023 : 2:54 pm

মোস্তাফিজ চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়ায় আবারো ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুন কমিটিকে কেন্দ্র করে এ নিয়ে তৃতীয়বারের মতো সংঘর্ষে জড়ালো ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। তবে এবার মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে তারা।

সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১১’টায় শহরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ থেকে প্রায় অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আতঙ্কে এলাকাবাসী ও আশেপাশের ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে নতুন ও পুরনো কমিটির নেতাকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়। এছাড়া নতুন কমিটির আহ্বায়ক শাহীনুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সোমবার নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা আনন্দ মিছিল করার জন্য বিরাসার এলাকায় জড়ো হয়। এ সময় পুরাতান কমিটির আহ্বায়ক ফুজায়েল চৌধুরী ও অন্য নেতৃবৃন্দরা একই স্থানে এলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সদ্য সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী বলেন, তারা সংগঠনে বিশৃঙ্খলা তৈরী করতে কমিটি পরিবর্তন এর চেষ্টা করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ককটেল ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array