Tepantor

নবীনগরে ইভটিজারকে ৬ মাসের কারাদন্ড

26 September, 2023 : 7:42 pm

মো. সফর মিয়া: নবীনগরে ইভটিজিং এর দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)উপজেলার  বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

জানা যায়, ঐ যুবকের নাম মো. মাসুম (২৪)। সে উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা। প্রতিনিয়ত ঐ স্কুল এন্ড কলেজের মেয়েদের ইভটিজিং করাসহ তার মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার মোবাইল জব্দ করা হয়। এসময় ৬ মাসের কারাদণ্ড প্রদানের পর তার কাছ থেকে এই মর্মে মুচলেকা নেয়া হয়, কারাদন্ড ভোগের পর এধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বা এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ]

এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, ইভটিজিং একটি ভয়াবহ সামাজিক ব্যাধি।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কোথাও এধরনের ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array