তেপান্তর রিপোর্ট: বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী জসিম মিয়াকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। আজ ১২’ই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকালে জসিমকে আটক করে সহকারী উপপরিদর্শক মোঃ আমির হোসাইনের নেতৃত্বে বিজয়নগর থানা পুলিশ।
কাশিনগর গ্রামের বাসিন্দা জসিম মিয়ার নামে রয়েছে একাধিক মাদক মামলা। সে দীর্ঘদিন যাবত পাইকারি ও খুচরা ভাবে অবৈধ মাদক ব্যবসা করে আসছে। এছাড়া তার বিরুদ্ধে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির মামলাও রয়েছে।
বিজয়নগর থানার মাদক মামলার ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বিজয়নগর থানার সহকারী উপপরিদর্শক মোঃ আমির হোসাইন।
কাশিনগর গ্রামের সচেতন মহলের অভিমত, জসিম দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচা করায় এলাকার তরুণ ও যুবকরা মাদক সেবনে ঝুকে পড়ছে,আসক্ত হয়ে পড়ছে। এই কুখ্যাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics