Tepantor

তেপান্তরে সংবাদ প্রকাশের ঘটনায় ডাঃ জাকারিয়া ও জুয়েলের বিষয়ে তদন্তের নির্দেশ

23 October, 2023 : 11:07 pm

মোস্তাফিজ চৌধুরী: গতকাল রবিবার (২২ অক্টোবর) অনলাইন নিউজ পোর্টাল তেপান্তরে “ডাঃ জাকারিয়ার ক্যাডার ঔষধের এজেন্ট জুয়েল” শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সুমন ভূইঞাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে চট্রগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর প্রধান ডাঃ মোঃ মহিউদ্দিন আজ ২৩ অক্টোবর সোমবার এ নির্দেশনা দিয়েছেন।

তদন্তের নির্দেশনায় ডাঃ সুমন ভূইঞাকে উল্লেখ করে বলা হয়েছে, অনলাইন মিডিয়া “তেপান্তর” এ ২২ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখে “ডাঃ জাকারিয়ার ক্যাডার ঔষধের এজেন্ট জুয়েল” শিরোনামে প্রকাশিত ব্রাহ্মনবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার (মেডিসিন) ডাঃ এম এইচ জাকারিয়া এবং ভিশন ট্রেড ইন্টারন্যাশনাল এর এজেন্ট জনাব সাইদুল মোস্তাক জুয়েল এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি নিম্ন স্বাক্ষরকারী দৃষ্টিগোচর হয়েছে (কপি সংযুক্ত)। উক্ত সংবাদে উল্লেখিত অভিযোগের বিষয়ে তদন্তের জন্য আপনাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হলো এবং অভিযোগ সমূহ তদন্ত পূর্বক আগামী ০৩(তিন) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে প্রতিবেদন প্রেরণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন তেপান্তরকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array