তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় নিরু দাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার বুধন্তি বাজারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত নিরু দাস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর এলাকার বাসিন্দা। নিহতের পিতার নাম জানা যায়নি।
পুলিশ জানায়, বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি বাজারের সামনে রাস্তা পারাপারের সময় মাধবপুরগামী কয়লাবাহী ট্রাকের ধাক্কায় আহত হয়ে ঘটনাস্থলে বৃদ্ধ নিহত হয়।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান,এক বৃদ্ধ ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে৷ পুলিশ লাশ উদ্ধার করেছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics