Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ওলিও’র মনোনয়নপত্র বাতিল

3 December, 2023 : 1:37 pm

মোস্তাফিজ চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনে মনোনয়ন জমা দেয়া স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এক শতাংশ সমর্থনকারি ভোটারের তালিকায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম ওলিও’র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ফিরোজুর রহমান ওলিও। এছাড়া মদকে হালাল ব্যবসা বলেও আলোচনায় আসেন ফিরোজুর রহমান ওলিও।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৪ অনুচ্ছেদ এর দফা ৩-এ যেসব কারণে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করিতে পারিবেন,-

(ক) প্রার্থী সদস্য হইবার যোগ্য নহেন;
(খ) প্রস্তাবকারী বা সমর্থনকারী মনোনয়নপত্র সমর্থন করিবার যোগ্য নহেন;
(গ) অনুচ্ছেদ ১২ বা ১৩ এর কোনো বিধান প্রতিপালন করা হয় নাই; বা
(ঘ) প্রস্তাবকারী বা সমর্থনকারীর স্বাক্ষর সঠিক নহে:

স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র মনোনয়নপত্র বাতিলে দফা ৩-এর ঘ ধারা অনুসরণ করা হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array