তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর পক্ষে আনন্দ মিছিলে গুলি চালিয়েছে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবি জয়। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ছাত্রলীগ কর্মী আয়োশ রহমান এজাজ।
জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন শোভন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ায় শহরের কলেজপাড়া এলাকায় আনন্দ মিছিল বের হয়। মিছিলকে কেন্দ্র করে গুলি চালায় ছাত্রলীগ নেতা জয়। গুলি করার জন্য সাবেক ভিপি জালাল হোসেন খোকা ছাত্রলীগ নেতা জয়’কে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে একই এলাকার ছাত্রলীগ কর্মী আয়োশ রহমান এজাজ। এজাজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী কলেজপাড়ার প্রিন্স বলেন, খোকা ভাই কোমড় থেকে খুলে জয় কে বন্ধুক দেয়। জয় আমাদের সামনে মিছিল লক্ষ্য করে দুটো গুলি চালায়। একটা গুলি এজাজের মাথায় লাগলে সে রাস্তায় পড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, গুলির ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। গুলিবিদ্ধ ছেলেটি মৃত্যুবরণ করেছে। আমরা দুজনের নাম পেয়েছি,দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics