Tepantor

ইজাজ হত্যা: খুনি ছাত্রলীগ নেতা ফারাবি গ্রেফতার

8 June, 2024 : 4:22 pm

তেপান্তর রিপোর্ট: গত ৫’ই জুন বুধবার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের পর শহরের কলেজপাড়ায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ কর্মী ইজাজ নিহত হওয়ার ঘটনায় হত্যাকারী বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবী জয়’কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের একটি বাড়ি থেকে জয়’কে গ্রেফতার করে জেলা পুলিশ। পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতা জয়’কে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। পরবর্তীতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ইজাজ হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে হত্যাকারী হাসান আল ফারাবী জয়’কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে তৎপর হয় পুলিশ। অস্ত্রটি উদ্ধারে নেত্রকোনা, ভৈরব,আশুগঞ্জে অভিযান পরিচালনা করা হয়,কিন্তু জয়ের দেয়া বিভ্রান্তিকর তথ্যের কারণে অস্ত্রটি উদ্ধার করতে দেরি হয়। অবশেষে সদর উপজেলার ভাটপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্রটি।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন আজ প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array