Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় কোটা বিরোধী আন্দোলন ঠেকাতে সরকারদলীয়দের বিক্ষোভ

15 July, 2024 : 7:40 pm

কাজী আশরাফুল ইসলাম: চলমান কোটা সংস্কার আন্দোলনের নামে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দেশ বিরোধী স্লোগানের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন ছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক মনির হোসেন এবং জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। বক্তব্যে বক্তারা বলেন, “প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছেন সেই প্রত্যয়ে ব্যাঘাত ঘটানোর জন্যই বিএনপি- জামায়াতের দোসরদের ইন্ধনে বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা পুনর্বহালের বিপক্ষে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে । বিএনপি-জামায়াতের দোষরদের এই অরাজকতা রুখে দিতে হাবিপ্রবি ছাত্রলীগ সব সময় মাঠে ছিল এবং থাকবে। প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের জন্য সবসময় ভালো কিছু চিন্তা করেন। কোটার বিষয়ে তরুণ প্রজন্মের জন্য যেই সিদ্ধান্ত ভালো হবে উনি সেই সিদ্ধান্তই নেবেন। আর আমরা প্রধানমন্ত্রী এবং বিজ্ঞ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।” এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিদনি ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহিদুল ইসলাম জীবন, রাশেদুল ইসলাম,ইমদাদুল ইসলাম ইমন,অন্তু, ওবায়দুর রহমান বাবু,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল হোসেন হিমেল,রবিন,সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম রায়হান, শহর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিলসহ জেলা,উপজেলা, শহর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array