তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোকাদ্দেছ মিয়া (৭০) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেছ মিয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দুরুইল গ্রামের মৃত হাজী ইব্রাহিম মিয়ার ছেলে৷
এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা মোকাদ্দেছ মিয়া
গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মোকাদ্দেছ মিয়া আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নবীনগরের নারুই এলাকার তামিম (১৭) আহত হয়ে আখাউড়া থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায় জানান ওসি
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics