Tepantor

ঈদে হতাশ নিম্ন ও মধ্যবিত্তরা

24 March, 2025 : 2:51 pm

তেপান্তর রিপোর্ট: ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। সাধ্যের মধ্যে ছোট-বড় সবাই চান ভালো পোশাক পরতে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও স্বাদ পূরণ হয় না অনেকের। নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা নামিদামি ব্র্যান্ড পছন্দ করলেও কেনার সামর্থ্য নেই। বড় বড় শপিংমলে যেতে তারা সাহস পান না।

আয় ও ব্যয়ের টানাপোড়েনে থাকা মানুষরা বলছেন, ব্যয় বেড়েছে দ্বিগুণ হারে, কিন্তু সেই তুলনায় আয় বাড়েনি। এ জন্য ঈদের কেনাকাটায় মারাত্নক হিসশিম খাচ্ছেন তারা।

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন শপিংমল ঘুরে এবং মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতারা জানান, শহরের বড় বড় মার্কেটে গেলে কাপড়ের দাম অনেক বেশি চায়। সেই সামর্থ্য তাদের নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তেরও হতাশা বেড়েছে।

সুযোগ বুঝে বিক্রেতারা তাদের পণ্যের চড়া দাম হাঁকাচ্ছেন। তবে দাম বেশি চাইলেও দোকানিরা পারতপক্ষে ফিরিয়ে দিচ্ছেন না ক্রেতাদের। ঈদের বাজারে পণ্য বিক্রি করতে না পারলে পরে লোকসান গুনতে হবে এমন আশঙ্কা থেকে অল্প লাভেই বিক্রি করে দিচ্ছেন বলে জানান বিক্রেতারা। সমবায় মার্কেট এলাকা ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

মেয়ের জন্য ঈদের পোশাক কিনতে এসেছেন আলম মিয়া। তিনি বলেন, মার্কেটে ঢুকতে সাহস পাই না।
এদিকে নিম্নবিত্তের ঈদবাজারে মধ্যবিত্তের ভিড় বাড়ার বিষয়টি ভিন্ন দৃষ্টিতে দেখছেন অন্যান্য মানুষ, তাদের ভাষ্য, মধ্যবিত্তদের একটি অংশ শুধু নিম্নবিত্তের বাজার থেকে ঈদ কেনাকাটাই নয়, খাদ্যসহ জীবন ধারণের সব ধরনের পণ্যই কিনছেন। কারণ, মূল্যস্ফীতির চাপে পরোক্ষভাবে তাদের আয় কমে গেছে। এ ছাড়া নতুন করে লাখ লাখ মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের কাতারে নেমে এসেছেন। যার পরিসংখ্যান এখনো অজানা।
হার্কাস মার্কেটে সারি সারি এসব দোকান থেকে পছন্দমতো জামা-কাপড় কিনছেন অনেকে। অনেক মানুষের নামিদামি শপিংমলে কেনাকাটার ইচ্ছা থাকলেও সামর্থ্য না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে এসব মার্কেটে ছুটছেন। প্রিয়জনকে ঈদের পোশাকসহ প্রয়োজনীয় অন্যান্য পণ্য কিনে দেন এখান থেকেই।

নিম্ন আয়ের মানুষের কেনাকাটার আরেক জায়গা গোলাপ সুপার মার্কেটে তুলনামূলক বেশি আয়ের মানুষেরও আনাগোনা দেখা যায়। অবশ্য এসব বিষয়ে নিয়ে সেখানকার ব্যসায়ীরা বলছেন, এবার বিভিন্ন মার্কেটের চেয়ে এখানে ক্রেতাদের একটু বেশি ভিড় লক্ষ করা যাচ্ছে। বেশ ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন এসব ব্যবসায়ীরা।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array