তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া শহরের নাগরিক সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের দাবিতে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)। গত ২৭ মে ম্যাফ-এর নেতৃবৃন্দ পৌর প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শহরের চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্মারকলিপিতে শহরের প্রধান নাগরিক সমস্যাগুলোর মধ্যে উল্লেখ করা হয়:-
বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থা, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।পাবলিক টয়লেট ও ওয়াশব্লকের অভাব। বিশেষ করে নারীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ শৌচাগার ব্যবস্থা নেই।
যানজট সমস্যার অন্যতম কারণ শহরের প্রতিটি সড়কে দিনে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল এবং অব্যবস্থাপনায় সিএনজি ও অটোরিকশা চলাফেরা।
ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানা এবং মার্কেটের আন্ডারগ্রাউন্ড পার্কিং বরাদ্দ না রেখে দোকান বরাদ্দ দেওয়া।
শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় টাউনখাল দখলমুক্ত করে পুনঃখননের দাবি।
এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, ডিআই ইয়ং ফেলো সাঈদ হাসান সানি, জেলা বিএনপির সদস্য শামীমা বাছির স্মৃতি ও শাহ মাহমুদা আক্তার, তরী বাংলাদেশের সদস্য খালেদা মুন্নী, মো. শাহাদাত হোসেন, ফারজানা রিমিন দিশা, সোহেল রানা ভূইয়া, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আরিফ নুরুল আমিন, লিমনসহ অন্যান্যরা।
ম্যাফ নেতৃবৃন্দ বলেন, এইসব সমস্যার সমাধানে পৌরসভার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণই শহরবাসীর প্রত্যাশা।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics