Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

1 December, 2025 : 6:56 pm

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দফা দাবিতে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের  জন্য ধর্মঘট পালন করছে। ২ ডিসেম্বর  মঙ্গলবার থেকে এই ধর্মঘট পালন করা হচ্ছে। এতে করে ব্রাহ্মণবাড়িয়ার সাথে সকল জেলার যান চলাচল বন্ধ থাকবে। বাস, ট্রাক, ট্যাংক লরী, মাইক্রোবাস, এবং সিএনসজি অটোরিকশা মালিক সমিতির ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছে। কয়েক মাস আগেও সিএনজি চালিত অটোরিক্সা গুলো একই ভাবে ধর্মঘটের ডাক দিয়েছিলো, পরবর্তীতে সেটি প্রশাসনের সাথে বসে মিমাংসা হয়েছিলো। যদিও এখন শ্রমিকদের পক্ষ থেকে বলা হচ্ছে তখন মিমাংসা হয়নি।

এখন তাদের ৭ দফা দাবীগুলো হলো- ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ারের হোসেনের অপসারণ ও ট্রাফিক বিভাগের সকল দুর্নীতি বন্ধ করা, আটককৃত গাড়িগুলি অনতিবিলম্বে মালিকের জিম্মায় প্রধান করতে হবে, ব্রাহ্মণবাড়িয়ার সকল পরিবহনের নেত্রবৃন্দের বিরুদ্ধে আনিত মামলা গুলো বিনা শর্তে প্রত্যাহার করতে হবে, শহরের মালবাহী গাড়ি প্রবেশ এবং বাহিরের সময় পূর্ণ নির্ধারণ করতে হবে এবং লীজ বাতিল কৃত আনন্দ বাজারে এবং বাঁশ বাজারে ট্রাক লোড আনলোডের জন্য দ্রত প্রয়োজনীয় ব্যবস্তা করতে হবে, সড়ক মহা সড়কে অযান্ত্রিক যানবাহন চলাচল  সম্পূর্ণরুপে বন্ধ করতে হবে, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে, রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করতে হবে এবং গাড়ি রিকুইজিশন করিলে চালক ও মালিককে সরকার  কর্তৃক নির্ধারিত টাকা প্রদান করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ মেরাজ ইসলাম  জানান, আমরা কয়েক মাস আগে সিএনজি অটোরিক্সা ধমর্ঘট করছি। এবং ব্রাহ্মণবাড়িয়ার ডিসি এবং এসপি’র সঙ্গে কথা বলেছি কিন্তু আমরা এই বিষয়ে কোনো রকম সমাধান পাইনি। তাই আমরা আবার শ্রমিক পরিবহন ধর্মঘট মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুরু করেছি।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া ট্রফিক ইন্সপেক্টর মীর আনোয়ার হোসেন বলেন, ট্রাফিক পুলিশ হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে আসছি। যেসব গাড়ির কাগজপত্র নেই আমরা সেসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। মামলা করেছি,আটক করেছি এবং সর্বশেষ অবৈধ গাড়ী যেন রোডে না চলে সেজন্য মাইকিং করা হয়েছিল। মাইকিং করার পর থেকে তারা আরো ক্ষিপ্ত হয়ে আবারও ধর্মঘটের ডাক দিয়েছে। তিনি আরো বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য সরকার আমাকে দায়িত্ব দিয়েছে, আমি কেবল আমার সেই দায়িত্বটুকু পালন করেছি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array