Tepantor

নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা মামলা: গাজীপুর থেকে গ্রেপ্তার ২

7 January, 2026 : 8:04 pm

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে শাহিন মিয়া (২২) নামে এক ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর বাসন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফেদিয়ারকান্দি বেকিনগর গ্রামের রুমান মিয়া ও জুনাইদ। পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তারা ধরা পড়েন। বুধবার (০৭ জানুয়ারি) সংশ্লিষ্ট থানা পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, ২১ ডিসেম্বর (রোববার) সকালে চাতলপাড় ইউনিয়নে চোর সন্দেহে শাহিনকে আটক করে একদল লোক। গণপিটুনিতে গুরুতর জখম শাহিনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের বাবা আক্তার মিয়া বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array