Tepantor

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

10 January, 2026 : 6:34 pm

তেপান্তর রিপোর্ট:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির দলীয় সূত্র ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

তারেক রহমান সম্প্রতি বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম কোনো ভারতীয় হাইকমিশনার তার সঙ্গে সাক্ষাৎ করলেন। এর আগে গত শুক্রবার (০৯ জানুয়ারি) পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বুধবার (০৭ জানুয়ারি) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও প্রতিবেশী দেশগুলোর কূটনীতিকদের সাথে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই ধারাবাহিক বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array