তেপান্তর রিপোর্ট:
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর ২০২৬ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, লাল-সবুজ পাসপোর্টের বর্তমান অবস্থান ৯৫তম। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এক বছরের ব্যবধানে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়াই (অন-অ্যারাইভাল ভিসাসহ) ভ্রমণ করতে পারেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮০তম এবং নেপাল ৯৬তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, পাকিস্তান রয়েছে তালিকার ৯৮তম স্থানে।
সূচকে বরাবরের মতোই শীর্ষে রয়েছে এশিয়ার দেশগুলো। ১৯২টি দেশে ভিসামুক্ত যাতায়াতের সুবিধা নিয়ে এককভাবে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তালিকার একেবারে তলানিতে ১০১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে প্রতি মাসে এই সূচক হালনাগাদ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics