তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শহর। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র ব্যানারে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্টেশনে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এর ফলে কালোবাজারি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এই সিন্ডিকেটের প্রতিবাদ করায় গত সোমবার রাতে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক সাবের হোসাইনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
প্রতিবাদী সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনকে অবিলম্বে ‘ব্ল্যাকারমুক্ত’ করে যাত্রীবান্ধব পরিবেশে ফিরিয়ে আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা কমিটির সদস্য আরিফ বিল্লাহ আজিজি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ এবং এনসিপির সিনিয়র সদস্য সচিব শাহিল খান।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics