তেপান্তর রিপোর্ট:
নির্বাচনী প্রচারণায় বড় ধরনের শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে আয়োজিত এই জনসভাকে সফল করতে ৫-৬ লাখ মানুষের বিশাল সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা বিএনপি।
শুক্রবার (১৬ জানুয়ারি) জেলা শহরের পুনিয়াউটে আয়োজিত এক যৌথ সভায় এই সফরের বিস্তারিত প্রস্তুতি তুলে ধরা হয়। জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাবেশ সফল করতে ৯টি উপকমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি বিকেল ৩টায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সমাবেশকে কেন্দ্র করে কেবল বিএনপি নয়, জোটভুক্ত অন্যান্য দলগুলোর প্রার্থীদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব জানান, ওইদিন তারেক রহমান জেলার ৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবেন। সরাইলের কুট্টাপাড়া মোড়ে ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে, যা তদারকি করছেন কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতারা।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics