তেপান্তর রিপোর্ট:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আবারও গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রবাসীদের পোস্টাল ব্যালটে কারচুপির প্রমাণ পাওয়া যাচ্ছে দাবি করে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সাত জেলা সফর শেষে ঢাকা ফেরার পথে আয়োজিত এই সমাবেশে তারেক রহমান বলেন, “গত ১৫ বছর আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০২৪ সালে দলমত নির্বিশেষে মানুষ রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখন সেই বিজয় ধরে রাখতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি যার যার ভোটকেন্দ্রে ফজর নামাজ আদায় করে ভোট দিতে যাবেন।”
বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন এবং কৃষকদের জন্য বিমা প্রথা চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। সমাবেশে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের প্রার্থী জুনায়েদ আল হাবীব এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সরাইলের সমাবেশ শেষে তারেক রহমান ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্ধারিত সমাবেশে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা হন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics