নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আজ রোববার সকালে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে।
প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পটি ছিল অগভীর প্রকৃতির। তবে ভূমিকম্পের গভীরতা এখনো সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। মাত্রা কম হওয়ায় জেলার অনেক মানুষই এই কম্পন অনুভব করেননি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, এই মৃদু ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হালকা কম্পনের কারণে কিছু এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ছোট ভূমিকম্প ভূ-গর্ভস্থ চাপ নির্গমনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। উল্লেখ্য, এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics