নির্বাচনী প্রচারণায় দাঁড়িয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যায়িত করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের আউলিয়াপুর ইউনিয়নে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন জনসমক্ষে ভোট প্রার্থনা করছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে জানান, দল ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া পরিবার পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং চিকিৎসাসেবা সহজ করতে ‘স্বাস্থ্যকার্ড’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।
নির্বাচনী সভায় মির্জা ফখরুল তার নির্বাচনি এলাকার ভোটারদের সকল ভয়-ভীতি উপেক্ষা করে কেন্দ্রে যাওয়ার এবং ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম হিসেবে বর্ণনা করেন তিনি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics