তিন পার্বত্য জেলার ১২টি বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষাক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।
পার্বত্য অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার নির্বাচিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে এই ই-লার্নিং সুবিধা চালু করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, দ্রুততম সময়ের মধ্যে তিন পার্বত্য জেলার মোট ১৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইন্টারনেট সংযোগের মাধ্যমে দুর্গম এলাকার শিক্ষার্থীরা দক্ষ শিক্ষকদের পাঠদানের আওতায় আসবে। একই প্রযুক্তির ব্যবহার করে ভবিষ্যতে এসব অঞ্চলের নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics