Tepantor

রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পেশ

5 February, 2026 : 3:58 pm

তেপান্তর রিপোর্ট:

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্বলিত প্রতিবেদন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গভবনে কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিবেদন পেশ করেন।

সাক্ষাৎকালে পে-কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং বিচারকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত সুপারিশসমূহ রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রতিবেদনটি গ্রহণ করেন এবং বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা বজায় রাখতে বিচারকদের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে বিচার বিভাগ আরও গতিশীল হবে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিশনের সদস্যরা তাদের কার্যক্রমে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array