ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক ‘নোট ভারবাল’ (Note Verbale) পাঠিয়েছে। এই চিঠির মাধ্যমে হাদি হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ সহায়তা ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে জাতিসংঘের ভূমিকা কামনা করা হয়েছে।
জেনেভাস্থ মিশন জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার দফতর থেকে এ বিষয়ে কোনো সাড়া বা প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা দ্রুত সরকারকে অবহিত করা হবে।
সরকার পুনরায় স্পষ্ট করেছে যে, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ে চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতি অনুসরণ করতেই এই বৈশ্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics