তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের সদর হাসপাতাল স্টাফ কোয়ার্টার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কারো অপকর্ম গোপন করতে নবজাতকের মরদেহটি সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক প্রভাষ চন্দ্র দাস জানান, ধারণা করা হচ্ছে শিশুটি মৃত জন্ম গ্রহণ করেছে। বুধবার রাতে কোন এক সময় পলিথিনে মুড়িয়ে সড়কে পাশে ফেলে দিয়ে গেছে। রাতে ফেলে যাওয়ায় এর উপর দিয়ে গাড়ি চলাচল করাতে মরদেহটি নষ্ট হয়ে গেছে। মরদেহটি উদ্ধারের পর আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics