Tepantor

আখাউড়ায় ৫০০ পিস ইয়াবাসহ এক যুবক কে আটক করেছে থানা পুলিশ

26 December, 2019 : 3:11 pm

আখাউড়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাচারকালে ৫০০ পিস ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। আটক যুবকের নাম জালুমিয়া(৩৫)সে মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর এলাকার মৃতঃ চান মিয়ার ছেলে।

থানা পুলিশ জানায়,গতকাল রাতে মনিয়ন্ধ ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চলাকালে আখাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক রেজুয়ান আলী মোল্লাহ্ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা সহ তাকে আটক করে।

এবিষয়ে আখাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক রেজুয়ান আলী মোল্লাহ্ জানান,মনিয়ন্ধ ইউপির শিবনগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিচ্ ইয়াবা সহ জালু মিয়াকে আটক করি, তার বিরোদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array