Tepantor

আখাউড়ায় মসজিদ থেকে বের হয়েই মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

28 December, 2019 : 10:11 pm

আশরাফুল মামুন: আখাউড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় মো: নান্নু মিয়া(৬৫)নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ নান্নু মিয়া পৌরসভার নারায়নপুর গ্রামের বাসিন্দা এবং বাইপাসের পাশে তার বাড়ি।

আজ শনিবার দুপুরে পত্র গ্রামের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ শেষ করে মসজিদের পাশে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর নামক স্থানে বেপরোয়া মোটরসাইকেল চাপায় তিনি গুরতর আহত হন।পরে প্রথমে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স এরপর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে নেওয়ার পথে রাত ৯ টায় তার মৃত্যু হয়।

মোটরসাইকেল চালক ছিলেন অত্র পৌরশহরের লালবাজার অপু টেলিকমের স্বত্বাধিকারী মোঃশামীম মিয়া।

এদিকে তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে স্বজনরা লাশ নিয়ে ব্যস্ত থাকায় এখনো থানায় মামলা করা সম্ভব হয়নি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array