তেপান্তর ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত শিক্ষিকা মরহুমা নওশীন আহমেদ দীয়ার (২৯)মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে বন্দি থাকা তিন চিকিৎসক জামিন পেয়েছেন। গতকাল রোববার (৫ জানুয়ারি) জেলা ও দায়রা জজ সফিউল আজমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন ডাক্তার ডিউক, ডা: অভি ও ডা: রাসেল।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাক্তার জনাব মোহাম্মদ শাহ আলম।
প্রসঙ্গত: শিক্ষিকা নওশীন আহমেদ দিয়া সন্তান প্রসবের জন্য ব্রাহ্মণবাড়িয়া খ্রীষ্টিয়ান মিশন হসপিটাল এ ডাক্তার ডিউক চৌধুরীর অধীনে চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্তান প্রসবের সময় তিনি মারা যান। এ সময় প্রসূতি নওশীন ডিয়ার অভিভাবক ও আত্মীয়-স্বজন অভিযোগ করেন ভুল চিকিৎসায় প্রসূতি নওশীন দিয়ার মৃত্যু হয়েছে। প্রসূতির মৃত্যুর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পুরো জেলায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ।পরে এই ঘটনায় ডাক্তার ডিউককে প্রধান আসামি করে মামলা করেন প্রসূতির দিয়ার অভিভাবক। এ মামলায় ডাক্তার ডিউক চৌধুরী সহ সংশ্লিষ্ট ডাক্তাররা আদালতে হাজিরা জামিন আবেদন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। ডাক্তার ডিউক সহ তিনজন চিকিৎসককে কারাগারে প্রেরণের পর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকসহ সকল চিকিৎসালয়ে কর্মবিরতি শুরু করেন। কারাগারে প্রেরণের একদিন পর ডাক্তার ডিউক সহ অন্য ৩ জন চিকিৎসক গতকাল রোববার জামিনে মুক্ত হন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics