Tepantor

বাঞ্ছারামপুরে ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার

30 September, 2019 : 11:57 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সাঈদুর রহমান (২৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন চৌধুরী। নিহত সাঈদুর ওই গ্রামের মালু মিয়ার ছেলে। তিনি পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদুর রহমান গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন। সোমবার দুপুরে স্থানীয়রা মেঘনা নদীতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি সালাহউদ্দিন চৌধুরী জানান, নিহতের গলায় ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array