Tepantor

নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার করতেই ইভিএম ব্যবহার করা হচ্ছে-আখাউড়ায় আইনমন্ত্রী

24 January, 2020 : 1:00 pm

আশরাফুল মামুন::বাংলাদেশের জনগনের ভোটাধিকার সহজে যাতে প্রয়োগ করতে পারেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্বাচন যাতে হয় এ জন্যই ইভিএম ব্যবহার করা হচ্ছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন। শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় আনিসুল হক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের অভ্যাস এ ধরনের কথা বলা।কারণ ওনারা ( বিএনপি) চান না যে, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হউক।

এসময় তিনি বলেন, বিএনপি যে ভোট কারচুপির রাজত্ব কায়েম করেছিলেন সেইটা থেকে বেরিয়ে আসতেই কিন্তু ইভিএম মেশিন আনা হয়েছে। এখন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই প্রযুক্তির গ্রহন করা হয়েছে। এটা জনগণের ভোটাধিকার সহজভাবে প্রয়োগ করার জন্যই ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে।

এসময় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন সহ দলীয় নেতাকর্মী বৃন্দ ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array