Tepantor

সরাইলে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করল শিক্ষক

29 January, 2020 : 2:06 pm

তেপান্তর রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের বিশ্বরোড শেখের বাজারে অবস্থিত দারুল ফালাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র নাইমকে (১০) সারা শরীরে বেধরক পিঠিয়ে রক্তাক্ত যখম করেছেন শিক্ষক হাসান মিয়া (৩৫)। অাহত নাইম উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের মৃত রব মিয়ার ছেলে ।


তার দাদী সালেহা বেগম জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে এই মাদ্রাসার শিক্ষক হাসান মিয়া নাইমকে প্রায় অর্ধ শতাধিক বেত্রাঘাত করে, সইতে না পেরে নাইম চিৎকার করতে থাকলে স্থানীয়রা জড়ো হয়ে তাকে মাদ্রাসা থেকে উদ্ধার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।


এ ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী হাবিবুল্লাহ জানান, এটি অনাকাঙ্কিত ঘটনা, কোন ছাত্রকে বেত্রাঘাত করা বে আইনি, দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এ ঘটনার বিচার দরকার। এদিকে এঘটনার জেরে সকালে এলাকাবাসি মাদ্রাসাটিকে ঘেরাও করে, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মাদ্রাসাটিকে ভেতর থেকে তালাবদ্ধ রেখেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। শিক্ষক হাসান মিয়া আত্নগোপনে রয়েছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন পর পর একেক জন ছাত্রকে এভাবে মারধর করে ওই মাদ্রাসার শিক্ষকরা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array