আফজল খান শিমুল: শুক্রবার আখাউড়া পৌরশহর রাধানগরের ব্যস্ততম চার রাস্তার মোড় বন্ধ করে স্বরসতি পুজা ও গান-বাজনার আয়োজন করেছে হিন্দু ধর্মালম্বীর লোকজন ৷ এতে করে রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ভুগান্তির স্বীকার হচ্ছেন।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুর থেকে আচমকা কোনরকম পূর্ব ঘোষণা ছাড়া এই ব্যস্ততম চার রাস্তার মোড় এবং এটি হাসপাতাল রোড হওয়াতে দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে ইমার্জেন্সি রোগী ও অন্যান্য সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছে ৷
এ বিষয়টি এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করছে৷ অনেক মানুষ এ প্রতিবেদককে অভিযোগ দিয়ে বলেছেন, স্বাধীনতার ইতিহাসে আখাউড়ায় এমন কান্ড দেখেনি কেউ৷ ধর্মীয় স্বাধীনতার মানে এই নয় যে, সাধারণ মানুষের ভোগান্তি ৷
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ওসি(তদন্ত) আরিফুল আমিন, তেপান্তরকে বলেন,জনগনের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা আছে। ধর্মীয় অনুষ্ঠানের জন্য মানুষকে কিছুটা সেক্রিফাইস করতে হবে৷
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics