Tepantor

ভালোবাসা দিবসে বাবাকে কুপিয়ে মারলো ছেলে

14 February, 2020 : 3:09 pm

ছবি: শুভ

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুত্রের দায়ের কোপে আমির হোসেন নামে এক পিতা খুন হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বেলা আনুমানিক সাড়ে দশটার দিকে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর শুভ নামে ওই সন্তান পলাতক রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বেশ কয়েকদিন ধরে শুভ তার পিতা আমির হোসেনের কাছে তার ব্যক্তিগত কাজে বড় অংকের টাকা চেয়ে আসছিল। এ নিয়ে আজ সকালে পিতা পুত্রের মাঝে ঝগড়া সৃষ্ঠি হয়। এরই জেরে ক্ষোভে শুভ ঘরে থাকা দা দিয়ে পিতার মাথায় কোপ দেয়। স্থানীয়রা আহতবস্থায় আমির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আশংকাজনক অবস্থায় সেখান থেকে কুমিল্লায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রয়েছে।

নবীনগর থানার উপ-পরিদর্শক এস আই বেলাল জানান, টাকা পয়সা নিয়েই উভয়ের মধ্যে ঝগড়া বাধলে এতেই ক্ষিপ্ত হয়ে পুত্রের দায়ের কোপে পিতা খুন হন।
পুলিশ আসামি গ্রেফতারের উদ্যেশে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও জানালেন ওই এসআই।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array