Tepantor

আখাউড়ায় ভালোবাসা দিবসে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী অবস্থা আশঙ্কাজনক

14 February, 2020 : 11:15 pm

আশরাফুল মামুন::ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভালবাসা দিবসে ঘুরতে গিয়ে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পুতুল আক্তার নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং গৃহবধূর স্বামী দেলোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, আজ শুক্রবার ১৪ ই ফেব্রুয়ারি বিকেলে আখাউড়া পৌরসভার বাইপাস সড়কে তিতাস ব্রিজে এই দূর্ঘটনা ঘটে ।

গুরুত্বর আহত দেলোয়ার হোসেন অত্র পৌরসভার নারায়ণপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। দেলোয়ারের স্ত্রী পুতুল আক্তার অত্র উপজেলার মনিয়ন্দ ইউপির মাঝিগাছা গ্ৰামের মানিক মিয়ার মেয়ে । গত ৩ মাস আগে দেলোয়ারের সাথে পুতুলের পারিবারিক ভাবে বিয়ে হয় ।

নিহত গৃহবধূর পুতুলের মা আহাজারি করে বলেন ভালোবাসা দিবস উপলক্ষে নববিবাহিত স্বামী স্ত্রী মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিল তখন তিতাস ব্রিজে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মেয়ে মারা যায়।

উল্লেখ্য যে,অল্প কিছু দিন আগে দেলোয়ারের নানা মোঃ: নানু মিয়া মোটরসাইকেল এর ধাক্কায় গুরুতরভাবে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array