তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া সদরের শালগাঁও-কালীসীমা এলাকায় অবৈধ গ্যাস লাইন অপসারন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর অভিযানকারী দল। কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপককে মারধোরের চেষ্টা হয়েছে। এসময় গ্যাস লাইনের পাইপ ছিনিয়ে নেয় হামলাকারী ঠিকাদার ও তাদের লোকজন। ঘটনার সময় শহরের মধ্যপাড়ার আমিনুল হক ওরফে কাউসার ও সুহিলপুরের সানাউল হককে আটক করে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর আনসার সদস্যরা। তারা এই অবৈধ গ্যাস লাইন বসানোর সঙ্গে জড়িত। পরে তাদেরকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোম্পানীর ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রহমান জানান, সোমবার সকালে সদর উপজেলার শালগাও-কালীসীমা এলাকায় অবৈধভাবে বসানো প্রায় ৩ হাজার ফুট গ্যাস লাইন উত্তোলন করতে অভিযান চালান তারা। ওই সময় অবৈধভাবে বসানো লাইনের ৩ জন ঠিকাদার মোটর সাইকেলে করে সেখানে এসে বাখরাবাদের লোকজনের ওপর চড়াও হয়। তারা আনসার সদস্য ও তাদের লেবারদের মারধোর করে। এসময় ওই দুই ঠিকাদারকে আটক করে আনসার সদস্যরা থানায় নিয়ে আসে। তিনি জানান, এব্যাপারে থানায় তারা অভিযোগ দিচ্ছেন। অবৈধভাবে বসানো লাইন উত্তোলন ও সিমেন্ট ঢুকিয়ে ডেষ্ট্রয় করা হয়েছে বলেও জানান বাখরাবাদের এই কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো: সেলিম উদ্দিন কাউসার ও সানাউল নামে দু-জনকে আটক করার কথা স্বীকার করেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics