আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ মো: ঈমান উদ্দিন (২৩) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ ইউপির রং আবদুল্লাহপুর গ্ৰামের বাসিন্দা আব্দুল বাছির চৌধুরীর ছেলে বলে জানা গেছে। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।
এসময় পুলিশ তার কাছ থেকে এক বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে এই ফেনসিডিল বোতল ঈমান উদ্দিন এর হেফাজতে ছিলো কি না এ ব্যাপারে পুলিশ কিছু বলেনি ।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন ,ঈমান উদ্দিন কে দ: ইউপির সাহেব নগর গ্ৰামের মাদক ব্যবসায়ী বাদল মিয়ার ঘর থেকে আটক করা হয়েছে এবং এসময় বালিশের নিচ থেকে এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics