Tepantor

আখাউড়া রেল জংশনে টিকিট কালোবাজারি পিটালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে

14 March, 2020 : 2:55 pm

আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আতাউল্লাহ (২৬) নামে এক ছাত্র কে অত্র টিকেট কাউন্টারে সঙ্ঘবদ্ধ টিকেট কালোবাজারি কর্তৃক মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে অত্র রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেছে ভুক্তভোগী ছাত্র। ভুক্তভোগী মোহাম্মদ আতাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক বিভাগের মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র। তার বাড়ি অত্র জেলার বিজয়নগর উপজেলায়।
আজ শনিবার সকাল ৯ টায় স্টেশনের টিকিট কাউন্টারের সামনে চার-পাঁচজন টিকেট কালোবাজারি মোহাম্মদ আতাউল্লাহ কে মারধর ও তার মোবাইল ছিনিয়ে নেই বলে জানা গেছে। এই ঘটনায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করে আখাউড়া জিআরপি থানায় মামলা করা হয়েছে মামলা নং ০৪/১৪.০৩.২০/, ধারা,৩২৩,৩৭৯,৫০৯/

এ বিষয়ে ছাত্র মোহাম্মদ আতাউল্লাহ বলেন, আমি টিকেট কেটে স্টেশনে দাঁড়িয়ে মোবাইল দেখছিলাম এসময় চার-পাঁচজন কালোবাজারি আমি তাদের ছবি তুলছি এই সন্দেহে আমার উপর হামলা করে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় , আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

থানায় মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে (জি আর পি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শ্যামল কুমার দাস প্রতিবেদক কে বলেন, ঘটনার ভুক্তভোগী ছাত্র মোহাম্মদ আতাউল্লাহ সকাল ৯ টায় টিকেট নিয়ে এক নং প্লাটফর্মে অপেক্ষা করার সময় কয়েকজন টিকেট কালোবাজারি আতাউল্লাহ ছবি তুলেছে এই অভিযোগ তুলে তার সাথে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আতাউল্লাহ বাধা দিলে তাকে মারধর করে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে । এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে আমরা সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। তিনি এসময় আরও বলেন কিছুদিন আগে আমরা পাঁচজন টিকেট কালোবাজারি কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array