Tepantor

যুবলীগ নেতা মহসীনকে বংশ থেকে বহিস্কার, এমপি,ডিসি,এসপির কাছে অভিযোগ

15 March, 2020 : 8:09 pm
ছবি: মহসিন

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসীন খন্দকারকে বিভিন্ন অপারাধ মূলক কর্মকান্ডের কারনে তার নিজের বংশের লোকজন তাকে বংশ থেকে বহিষ্কার করেছে। এছাড়াও তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য র আ ম উবাদুল মোক্তাদির চৌধুরী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গত ০৯ মার্চ এই আভিযোগ দেন তার বংশের লোকেরা। কত কয়েকদিন যাবৎ কয়েক দফা মিটিং এবং আলোচনা সভা করার পর এই সিদ্ধান্ত নেন তার নিজ বংশের লোকেরা।

আভিযোগ পত্রে মোট ৪ জন সাক্ষর করেন। এর মধ্যে অভিযোগ পত্রে ১ নং আবেদনকারী হিসেবে কাজী বসির নামে তার বংশের একজন লিখেন, আমি ঘাটুরা হাজী লিল মিয়া মার্কেটের মালিক ও দখলদার। আমি এই মার্কেট চালাইতে গেলে মহসীনকে চাঁদা দিয়ে চালাতে হবে। চাঁদা দিতে রাজি না হওয়ায় অস্ত্র সহ লোকজন নিয়া আসিয়া তাকে মারদর করে।

২ নং আবেদনকারী মহিলা মেম্বার আনোয়ারা বেগম লিখেন,তার বসত বাড়ী হতে তাকে উচ্ছেদ এর প্রচেষ্টা চালায় মহসীন, এবং তার কাছে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে। না দেয়ায় তাকেও মারধর করে মহসীন।

৩ নম্বরে কবির আলম খন্দকার অভিযোগে লিখেন,আমার ৬ কানি আবাদি জমি আছে, মহসীন খন্দকার আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।তা না দেয়ায় সে আমার উপর পিস্তল নিয়া আক্রমণ করে।এখন আমি আমার জমিতে চাষ করতে পারছি না।

৪ নম্বরে প্রিয়া আক্তার অভিযোগে লিখেন,তার কোন ভাই না থাকায় মহসীন খন্দকার তাদের বাডি দখল করে দেয়াল তুলেছে। এবং তার বাড়ির উপর দিয়া অবৈধ গ্যাস লাইন নিতে না দেয়ায় তার শ্লালীলতাহানী করে।

এছাড়াও অভিযোগে গোষ্টি হতে তাকে বহিষ্কার করার কথা সহ মহসীন খন্দকারকে গ্যাস চোর,গরু চোর,ডাকাত সরদার,অবৈধ অস্ত্রধারী এবং ধর্ষক হিসেবে উল্লেখ্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

গতকাল ১৪ই মার্চ তার বিরুদ্ধে আবার ও আলোচনা সভার আয়োজন হয়। এতে মহসীন খন্দকার এর বিরুদ্ধে খন্দকার বংশের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

তার ব্যপারে খোঁজ নিতে গেলে এলাকাবাসী জানায়, তার বিরুদ্ধে একাধিকবার অবৈধ গ্যাস সম্রাট উপাধি দিয়ে বিভিন্ন পত্রিকায় লেখালিখি হয়েছে।

সে দলের ক্ষমতা দেখিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।

এ ব্যাপারে খন্দকার বংশের সরদার এবং সাবেক মেম্বার শাহাদাত খন্দকার তেপান্তরকে জানান,আমাদের বংশ থেকে মহসিনকে বয়কট এবং তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

মহসিনের বিরুদ্ধে তার বংশের লোকদের মিটিং

এ নিয়ে গতকাল আলোচনা সভা হয় যাতে বলা হয় যেন বংশের সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকে এবং ঝগড়াঝাটি না করে।

এ ব্যাপারে অভিযুক্ত মহসীন খন্দকার এর সাথে যোগাযোগ করলে তিনি তেপান্তরকে বলেন,আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আপনারা এসে দেখে যান আমি কারো জায়গা দখল করেছি কিনা।

আনোয়ারা বেগম এর সাথে কালু মিয়া জায়গা নিয়ে সমস্যায় যে রায় হয়েছিল তা এখনো বাস্তবায়ন হয় নাই তাই আলোচনা সভা বসেছিল বলে জেনেছি। এ ব্যাপারে আপনি আমাদের বংশের সরদারদের সাথে কথা বললে সব জানতে পারবেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array