Tepantor

নবীনগরে সরকারী ৪০০ বস্তা চালসহ নৌকাডুবি

8 April, 2020 : 12:31 pm

মোঃ সফর মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চালসহ একটি নৌকা ডুবে গেছে। বুধবার দুপুর ১১.৪৫ মিনিটে উপজেলা সদরের স্পিডবোড ঘাটের কাছে তিতাস নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। চালগুলো নবীনগর খাদ্যগুদাম থেকে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে যাচ্ছিল। চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জিয়াউদ্দিন এর। চালের বস্তাগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, খাদ্যগুদাম থেকে নদীপথে দুইটি নৌকায় করে ৫২৮ বস্তা চাল বীরগাঁওয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি নৌকায় ১২৮ বস্তা ও আরেকটিতে ৪০০ বস্তা চাল। ৪০০ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array