Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

8 April, 2020 : 6:01 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলায় দু,জনের মৃত্যু হয়।এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাড়ালো চারে।

বাঞ্ছারামপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আল মামুন জানান, ওই ব্যক্তি নানা রোগে ভুগছিলেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। নিহতের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোশরাত ফারখান্দা জেরিন জানান, কুমিল্লার মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামের ওই যুবক বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এরপর এক্স-রেসহ কিছু পরীক্ষা-নীরিক্ষা করানো হয়। পরীক্ষায় তার নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। পরবর্তীতে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকার যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সসহ সবকিছু রেডি করার পর অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ছিল কী না সেটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array