আশরাফুল মামুন::ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লকডাউন কেন্দ্র করে একই এলাকার ২ পাড়ার লোকজনদের মাঝে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে ।
আজ শনিবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার উত্তর ইউনিয়ন রামধননগর গ্ৰামের উত্তর পাড়া ও দক্ষিণ পাড়ার লোকজনদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।খবর পেয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান স্বপন ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন। এলাকায় এখনও থমথমে অবস্থা পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজকে সারা জেলায় লকডাউন এর ঘোষণায় রামধননগরের দক্ষিণ পাড়ার যুবকদের নেতৃত্বে এলাকায় মানুষ চলাচল নিয়ন্ত্রণ করতে থাকেন ।এ সময় উত্তর পাড়ার সোহাগের নেতৃত্বে কয়েকজন জন এলাকায় ঘোড়াঘুরি করলে তখন দক্ষিণ পাড়ার যুবকরা বাধা দেন। তখন উভয় পক্ষের বাকবিতন্ডা শুরুর এক পর্যায়ে সোহাগের নেতৃত্বে হামলা ও মারধর শুরু করলে তখন দক্ষিণ পাড়ার মসজিদের মাইকে ঘোষণা দিলে তখন সোহাগের লোকজনদের উপর পাল্টাপাল্টি হামলা হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কয়েকজন আহত হলেও তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বললেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন , বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics